মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শূন্য থেকে দশ : মানুষ, রাষ্ট্র ও বিনয়ের গণিত

সিলেটে অবৈধ সিএনজি অপসারণে আল্টিমেটাম : ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেট নগরীতে অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা সরাতে জেলা প্রশাসন ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীতে অবৈধ অটোরিকশা ও স্ট্যান্ড উচ্ছেদে অভিযান চালানো হয়। অভিযানের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, নির্ধারিত সময় শেষ হওয়ার পর অবৈধ অটোরিকশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জেল-জরিমানার পাশাপাশি এসব অটোরিকশা জব্দ করে ডাম্পিং করা হবে।

জেলা প্রশাসক জেলা মো. সারওয়ার আলম বলেন, “সিলেট নগরে বৈধ সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা প্রায় ১৯ হাজার। তবে অবৈধ অটোরিকশার সংখ্যা তার চেয়েও বেশি। এসব যানবাহন চলাচলের অনুমতি নেই। চালকদের ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর পর যেসব অটোরিকশার বৈধ লাইসেন্স থাকবে না, সেগুলো শহর থেকে সরিয়ে দিতে হবে।”

জেলা প্রশাসক আরও জানিয়েছেন, অবৈধ অটোরিকশাগুলোকে নগর থেকে সরিয়ে বিভিন্ন উপজেলায় পাঠানো হবে। তিনি বলেন,

“আমরা কারও জীবিকা নিয়ে অমানবিক হতে চাই না। তবে নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে অবৈধ যানবাহন বন্ধ করতেই হবে।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews