শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা

জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আসন্ন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে সহ-সভাপতি (সিলেট) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সংগঠক তোফায়েল খান। “সম্প্রীতি ও সমন্বয়ের লক্ষ্যে পরিবর্তন” শ্লোগানে তিনি কামরুল-এলাহী-জসিম-লোকমান প্যানেলের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তোফায়েল খান বর্তমানে স্কাই সিটি হোটেলের ম্যানেজিং পার্টনার, সিটি আর্ট প্রেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি এফবিসিসিআই, এসএমই ফাউন্ডেশন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ও সিলেট ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন জাতীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত।

দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবকল্যাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রেখে আসা তোফায়েল খান জালালাবাদ অ্যাসোসিয়েশনের সঙ্গে আশির দশক থেকে যুক্ত রয়েছেন। তিনি বলেন, “জালালাবাদের ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে সম্প্রীতি, সমন্বয় ও অংশগ্রহণমূলক নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে চাই।”

তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত ভোটারদের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন।

উল্লেখ্য, আগামী ৩১ জুলাই ২০২৬, শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার বিয়াম ফাউন্ডেশন, ৬৩ নিউ ইস্কাটনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। –প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews