শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীধরায় এসএসসি উত্তীর্ণ ৩৯ শিক্ষার্থী সংবর্ধিত মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে! 

শ্রীধরায় এসএসসি উত্তীর্ণ ৩৯ শিক্ষার্থী সংবর্ধিত

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

“এসএসসি পাস গন্তব্য নয়, এটি নতুন পথচলার শুরু”

নিজস্ব প্রতিবেদক:
বিয়ানীবাজারের শ্রীধরায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে দক্ষিণ শ্রীধরা তরুণ সংঘ। শনিবার (৫ সেপ্টেম্বর) শ্রীধরা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে তিনজন জিপিএ-৫ অর্জন করেছে।

দক্ষিণ শ্রীধরা তরুণ সংঘের সভাপতি আহমদ শরীফ ছামি-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন জয়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক শামছ উদ্দিন

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শামছ উদ্দিন কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের অর্জন জীবনের শেষ সাফল্য নয়; বরং সামনে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাবিদ ও লেখক আতাউর রহমান বলেন, “এসএসসি পাস গন্তব্য নয়, এটি নতুন পথচলার শুরু।” তিনি শিক্ষার্থীদের নিজের লক্ষ্য নির্ধারণ, সময়ের মূল্য দেওয়া, মোবাইলের সঠিক ব্যবহার এবং বন্ধু নির্বাচনে সতর্ক থাকার পরামর্শ দেন।

তিনি বলেন, “অপেক্ষা না করে কাজ শুরু করতে হবে। তাতে হয় জিতবে, নয়তো কিছু শিখবে—হারানোর ভয় নেই।” প্রতিকূলতা মোকাবিলা করে নিজেকে যোগ্য করে তোলা, নতুন কিছু শেখা এবং প্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার মানসিকতা গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।

আতাউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “বড় হওয়া মানে শুধু বড় চাকরি বা বড় পদ পাওয়া নয়; বড় হওয়া মানে বড় মনের মানুষ হওয়া।” তিনি ভালো ফলাফলের পাশাপাশি চরিত্র, দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানান এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করার পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী হাজী মুহাম্মদ আব্দুস সবুর, গুলজার আহমদ রাহেল, জাহিদ আহমদ রাজু, আমীর হোসেন আলমগীর এবং প্রবাসী অতিথি মো. নাজমুল হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন রুমেল আহমেদ ও রিমন আহমদ

এ সময় উপস্থিত ছিলেন মো. জয়নুল আবেদীন, আমান উদ্দিন, ফখরুল ইসলাম মাছুম, নাছির উদ্দীন রাসেল, আব্দুল কাইয়ুম রাতুল, জামাল আহমদ ও খলিল আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিয়াম আহমদ

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং উচ্চশিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, শ্রীধরার এসব শিক্ষার্থী ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews