বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক চারখাইয়ের আত্মসম্মান বনাম প্রশাসনিক বাস্তবতা—মডেল মসজিদের সিদ্ধান্ত হোক বিয়ানীবাজারের স্বার্থে

পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | বিয়ানীবাজার:

বিয়ানীবাজারের মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডা. আবু ইসহাক আজাদ পোড়া রোগীর চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও চিকিৎসাপদ্ধতি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিতে চীন সফরে গেছেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগামী ৪ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চীনের কুনমিং শহরে অনুষ্ঠিত হবে “Training Course on Burn Wound Repair Technology for Bangladesh” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি। এতে বাংলাদেশের পোড়া রোগীদের চিকিৎসা, ক্ষত পুনর্গঠন ও আধুনিক বার্ণ ব্যবস্থাপনা বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করবেন তিনি।

ডা. আবু ইসহাক আজাদ চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়। রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের পাস্ট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন মানবিক উদ্যোগে সম্পৃক্ত থেকে তিনি স্থানীয়ভাবে প্রশংসা অর্জন করেন।

বার্ণ চিকিৎসা একটি অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত চিকিৎসাক্ষেত্র। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণ করে দেশে ফিরে অর্জিত জ্ঞান প্রয়োগের সুযোগ তৈরি হলে সিলেট অঞ্চলের পোড়া রোগীদের চিকিৎসাসেবায় তা ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

চীন সফর ও প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগাতে পারেন—এই প্রত্যাশায় ডা. আবু ইসহাক আজাদের সফলতা, সুস্বাস্থ্য ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেছেন পঞ্চখণ্ড আই অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক, লেখক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews