আসন্ন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে সহ-সভাপতি (সিলেট) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সংগঠক তোফায়েল খান। “সম্প্রীতি ও সমন্বয়ের লক্ষ্যে পরিবর্তন” শ্লোগানে তিনি কামরুল-এলাহী-জসিম-লোকমান প্যানেলের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তোফায়েল খান বর্তমানে স্কাই সিটি হোটেলের ম্যানেজিং পার্টনার, সিটি আর্ট প্রেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি এফবিসিসিআই, এসএমই ফাউন্ডেশন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ও সিলেট ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন জাতীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত।
দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবকল্যাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রেখে আসা তোফায়েল খান জালালাবাদ অ্যাসোসিয়েশনের সঙ্গে আশির দশক থেকে যুক্ত রয়েছেন। তিনি বলেন, “জালালাবাদের ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে সম্প্রীতি, সমন্বয় ও অংশগ্রহণমূলক নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে চাই।”
তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত ভোটারদের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন।
উল্লেখ্য, আগামী ৩১ জুলাই ২০২৬, শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার বিয়াম ফাউন্ডেশন, ৬৩ নিউ ইস্কাটনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯