শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নজমুল হোসেন শ্রীধরায় এসএসসি উত্তীর্ণ ৩৯ শিক্ষার্থী সংবর্ধিত মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন

বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নজমুল হোসেন

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েলের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজমুল হোসেনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জসিম উদ্দিন জুয়েলের মৃত্যুজনিত কারণে বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ শূন্য হওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজমুল হোসেন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews