সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা

বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

“সদরের প্রকল্প সদরেই চাই—উপজেলা শহর এলাকায় মডেল মসজিদ চাই”

বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলা সদরের জন্য বরাদ্দকৃত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উপজেলা সদরেই নির্মাণের দাবিতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় “বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগ” ব্যানারে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

রোববার (৯ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টায় পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিকদের আহ্বানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ, লেখক ও সমাজচিন্তক মো. আতাউর রহমান। সঞ্চালনা করেন শাহেদ আহমদ। সভায় শিক্ষাবিদ, লেখক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আলেম-ওলামা, সমাজকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বিয়ানীবাজার উপজেলার জন্য বরাদ্দকৃত মডেল মসজিদ একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প। উপজেলা সদর উপজেলার প্রধান প্রশাসনিক ও নাগরিক কর্মকাণ্ডের কেন্দ্র হওয়ায় সহজ যোগাযোগ, জনসেবা ও সর্বাধিক মানুষের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে মডেল মসজিদটি উপজেলা শহর এলাকায় নির্মাণ করা প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন, প্রতিবাদী লেখক শমশের আলম, মুফতি আবুল কাসিম হাবিবী, রাজনীতিক আবু নাসের পিন্টু, মিজানুর রহমান রূমেল, জমির হোসাইন, হুমায়ুন কবীর আকিল, নজমুল হোসেন, মুফতি আব্দুল কারিম হাক্কানী, গণদাবি পরিষদের সেক্রেটারি জয়নুল আবেদীন, প্রেসক্লাব সেক্রেটারি মিলাদ মো. জয়নুল ইসলাম, জিলা মিয়া প্রমুখ।

নাগরিক কমিটির নেতৃত্বে যারা

সভায় সর্বসম্মতিক্রমে গঠিত কমিটিতে আহ্বায়ক করা হয় শিক্ষাবিদ ও লেখক মো. আতাউর রহমানকে।

যুগ্ম আহ্বায়ক: সাবেক জেলা পরিষদ সদস্য মো. নজরুল হোসেন, প্রতিবাদী লেখক শমশের আলম, ব্যবসায়ী ও সাবেক শিক্ষক ফখর উদ্দিন, রাজনীতিবিদ আবু নাসের পিন্টু এবং ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিজানুর রহমান রূমেল।

সদস্যসচিব: জমির হোসাইন।
যুগ্ম সদস্যসচিব: হুমায়ুন কবীর আকিল।

নির্বাহী সদস্য: অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, শাহেদ আহমদ (সম্পাদক, পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরি), নজমুল হোসেন (শ্রীধরা), ছয়ফুল আলম ঝুনু (সাবেক প্যানেল মেয়র), মিলাদ মো. জয়নুল ইসলাম (কসবা), নজরুল ইসলাম (নয়াগ্রাম), আলাল উদ্দিন (সুপাতলা) ও জাকির হোসাইন (ফতেহপুর)।

সাধারণ সদস্য: মোহাম্মদ ফয়ছল আহমদ (খাসাড়িপাড়া), হোসেন আহমদ (ফতেহপুর), মুফতি আবুল কাশেম হাবিবী, মাও. মুফতি আব্দুল কারীম হাক্কানী, এনাম উদ্দিন (কসবা), মো. জয়নুল আবেদীন (সেক্রেটারি—বিয়ানীবাজার গণদাবি পরিষদ), মো. নজরুল ইসলাম (খাসা), আরিফুল ইসলাম (খাসা), মারুফ আহমদ (কসবা), জুনেদ আহমদ (কসবা), হাদজাল আহমদ শামীম (খাসা), মো. তাজ উদ্দিন (কসবা), শাহ রানা (কসবা), খায়রুল হাসান লিটন (খাসা), শাহজাহান সিদ্দিক (কসবা), শামীম আহমদ (শ্রীধরা), কামাল আহমদ, মো. দেলওয়ার হোসেন (শ্রীধরা), ব্যবসায়ী জয়নাল আবেদিন (শ্রীধরা), মো. জিলা মিয়া (খাসা বিলবাড়ী), রায়হান আলম সাজু (পণ্ডিতপাড়া), আবুল হাসান (খাসা), মো. ইকবাল (বিয়ানীবাজার), নুরুল আমীন (খাসা), আব্দুস সাকুর (খাসা দিঘির পাড়) ও জুয়েল আহমদ (খাসা) প্রমুখ।

ইউএনও বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত

সভায় বিয়ানীবাজার উপজেলা সদরের জন্য বরাদ্দকৃত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি উপজেলা শহর এলাকায় নির্মাণের দাবিতে ১০ আগস্ট ২০২৬ তারিখে  উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্মারকলিপির মূল দাবি নির্ধারণ করা হয়েছে—

“সদরের প্রকল্প সদরেই চাই—উপজেলা শহর এলাকায় মডেল মসজিদ চাই।”

একই সঙ্গে স্মারকলিপির অনুলিপি সিলেট-৬ আসনের সংসদ সদস্যের কাছে প্রদান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নেতৃবৃন্দ স্পষ্ট করেন, এ উদ্যোগ কোনো ব্যক্তি, রাজনৈতিক দল কিংবা কোনো ইউনিয়ন বা এলাকার বিরোধিতার উদ্দেশ্যে নয়। বিয়ানীবাজারের বৃহত্তর জনস্বার্থে সরকারি নীতিমালা, সহজ যোগাযোগ, সর্বাধিক নাগরিক সুবিধা এবং প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, মডেল মসজিদটি সরকারি নীতিমালা, জনস্বার্থ ও সর্বাধিক নাগরিক সুবিধা বিবেচনায় উপজেলা সদর/পৌরসভা এলাকায় বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ, অরাজনৈতিক ও আইনসম্মত নাগরিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

সভায় উপস্থিত নাগরিকরা বিয়ানীবাজারের বৃহত্তর জনস্বার্থে একটি সুন্দর, ন্যায়সংগত, স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্তের পক্ষে ঐকমত্য পোষণ করেন এবং প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews