বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শূন্য থেকে দশ : মানুষ, রাষ্ট্র ও বিনয়ের গণিত ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন, ভোট আজ ট্রিপল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জনকল্যাণ সমিতির স্মারকলিপি  সাংবাদিকতার মর্যাদা ও নৈতিকতা র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ কাজী আব্দুল হক ডিগ্রি কলেজ পরিদর্শনে সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আজ নানকার দিবস: শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সিলেটের কৃষকের ঐতিহাসিক বিদ্রোহের স্মরণ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি এম এ সাত্তারের হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক ও প্রতিবাদ সভা নিউইয়র্কে শ্রীধরার আতিকুর রহমানের মমতাময়ী মায়ের ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন

২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঢাকা, ২০ আগস্ট ২০২৬: দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১৬৭

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার কথা ছিল ৩৪৯ জন সংসদ সদস্যের। তবে অসুস্থতার কারণে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারেননি। ফলে ৩৪৮ জন সদস্য ভোট দিয়েছেন বলে নির্বাচনী কার্যক্রমে জানানো হয়।

দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। সিইসি দুই প্রার্থীর নাম ঘোষণা ও ভোট প্রদানের নিয়মাবলি তুলে ধরার পর সংসদ সদস্যদের আসনে গিয়ে ব্যালট পেপার পৌঁছে দেন নির্বাচনি সহায়ক কর্মকর্তারা। সদস্যরা নিজ নিজ আসনে বসে পছন্দের প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করে ব্যালট বাক্সে ভোট দেন।

প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংসদ সদস্যরা ভোট দেন। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট প্রদান করেন।

ভোটগ্রহণের জন্য তিনটি ব্যালট বাক্স রাখা হয় এবং পর্যায়ক্রমে সদস্যদের ব্যালট সরবরাহ করা হয়। বিকেল ৫টায় ভোট শেষ হওয়ার পর সংসদ কক্ষেই ব্যালট বাক্স খুলে প্রকাশ্যে গণনা করা হয়। পরে সিইসি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন

দেশে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। এরপর ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় ভোট গ্রহণের প্রয়োজন হয়নি।

দীর্ঘ বিরতির পর এবার দুই প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করায় রাষ্ট্রপতি নির্বাচন রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পায়। সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের বিজয় প্রত্যাশিত হলেও অলি আহমদের প্রাপ্ত ভোট এবং দুই প্রার্থীর ব্যবধান নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ ছিল।

নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews