মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ ভোটগ্রহণ শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণভোটের ভোটগ্রহণ আজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫১টি রাজনৈতিক দল। প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৯ জন প্রার্থী, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল হওয়ায় ৩০০টির পরিবর্তে এবার ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার। দেশজুড়ে স্থাপন করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র, যেখানে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ।

সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন সংশ্লিষ্ট সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews