সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু গোলাপগঞ্জে সেবামূলক তিন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের নতুন রোটারি বর্ষের যাত্রা শুরু সিলেটে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সংবর্ধনা; চাকরি জাতীয়করণের আহ্বান, পাওনা দ্রুত পরিশোধের আশ্বাস অভাবেরও অভাব নেই বিয়ানীবাজার থানার নতুন ওসি আবু জাফর মাহফুজুল কবির, বদলি হলেন ওমর ফারুক চারখাইয়ে বিআরটিসি বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ জৈন্তাপুরে অবৈধ পাথরবাহী ট্রাক আটক: শ্রমিকদের অবরোধের দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল অনলাইন জুয়া ও স্পোর্টস বেটিং ঠেকাতে নতুন আইন, সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা: একই প্রশ্নে পরীক্ষা, প্রশ্নফাঁস রোধে কঠোর নিরাপত্তা শ্রীধরা জনমঙ্গল সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা

কিশোরগঞ্জ-৪ আসনে মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী ফজলুর রহমান’র বিজয় লাভ

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক :
কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বিপুল ব্যবধানে জয় পেয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি প্রায় ৭২ হাজার ৬২৮ ভোট বেশি পেয়ে জামায়াতের প্রার্থী রোকন রেজা শেখ-কে পরাজিত করেন। এই জয়ের মধ্য দিয়ে হাওরাঞ্চলে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি মানুষের আস্থাই যেন আবারও দৃঢ় হলো।

বেসরকারি ফলাফলের চিত্র অনুযায়ী মোট ১৫০টি ভোটকেন্দ্রে
ফজলুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ১,২৯,৯৫৪ ভোট ও
রোকন রেজা শেখ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৭,৩২৬ ভোট। ৭২,৬২৮ ভোটের ব্যবধানে মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী বিজয় হয়।

উপজেলা ভিত্তিক ভোটের ফলাফলে দেখা যায়, ইটনা উপজেলায়: ফজলুর রহমান ৫৪,২৮৯ ও রোকন রেজা ২০,৯৩৯, মিঠামইন উপজেলায়: ফজলুর রহমান ২৬,৭৫৬ ও রোকন রেজা ২২,৪৫১ এবং অষ্টগ্রাম উপজেলায়: ফজলুর রহমান ৪৮,৯০৯ ও রোকন রেজা ১৩,৯৩৬ ভোট প্রাপ্ত হন।

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান দীর্ঘদিন ধরেই হাওরাঞ্চলের মানুষের কাছে পরিচিত এক সংগ্রামী মুখ। একাত্তরের দিনগুলোতে দেশমাতৃকার টানে ঝাঁপিয়ে পড়া এই যোদ্ধা বারবার বলেছেন—স্বাধীনতার মূল্য শুধু ইতিহাসে নয়, শাসন ও সেবার প্রতিটি সিদ্ধান্তে বহন করতে হয়। নির্বাচনের ফল ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে তিনি স্মরণ করিয়ে দেন, “এই জয় ব্যক্তির নয়—এটা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী মানুষের জয়।”

এই জয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাওরাঞ্চলে শক্ত অবস্থান আরও পোক্ত করল, আর ভোটাররা স্পষ্ট বার্তা দিলেন—উন্নয়ন ও ন্যায়ের পথে তারা মুক্তিযুদ্ধের চেতনাকেই অগ্রাধিকার দিতে চান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews