মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধাপে ধাপে আবাসিক গ্যাস সংযোগ তুলে দিতে চায় সরকার বিয়ানীবাজার থানার ধারাবাহিক অভিযানে মাদক, চোরাচালান ও চুরি দমনে সাফল্য; ৫ জন গ্রেফতার পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতি: সংবাদকর্মী মাসুম আহমদের পরিবারকে মারধর, ভাড়া করা প্রাইভেটকার ছিনতা বিয়ানীবাজারে বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ গাছের চারা বিতরন ওষুধের ঊর্ধ্বগতিতে দিশেহারা রোগী, চিকিৎসা ব্যয় বেড়ে বিপাকে বিয়ানীবাজারের মানুষ চাহিদার অর্ধেক বিদ্যুৎ, অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন জাতির বিবেককে সম্মান: রাষ্ট্রের অগ্রযাত্রার অপরিহার্য শর্ত স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত

সিলেট বিভাগে জামায়াতে ইসলামী কোনো আসনে জয় পায়নি: ১৮টিতে বিএনপি ও ১টিতে খেলাফত মজলিস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে নজিরবিহীন সাফল্য পেয়েছে বিএনপি। বিভাগের মোট ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতেই জয় পেয়েছে দলটি। বাকি একটি আসনে বিজয়ী হয়েছে ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিস, আর এ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো আসন পায়নি।

সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন—সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে এম এ মালিক, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী। সিলেট-৫ আসনে জয় পেয়েছেন খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান।

মৌলভীবাজার জেলার চারটি আসনের সবকটিতেই বিএনপি জয়ী হয়েছে—মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম. নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনের সবকটিতে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন বিজয়ী হয়েছেন।

একইভাবে হবিগঞ্জ জেলার চারটি আসনের সবকটিতেই বিএনপির প্রার্থীরা বিজয় পেয়েছেন—হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে এসএম ফয়সল।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews