সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা

সিলেট-৬ আসনে বেসরকারি ফলে এমরান চৌধুরীর জয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়। দুই উপজেলার মোট ভোটের হিসাবে দেখা যায়, ধানের শীষ প্রতীক পেয়েছে সর্বমোট ১,০৭,৮২২ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৯৭,১৩৭ ভোট। ফলে সবমিলিয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ১০,৮৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিয়ানীবাজার উপজেলার ৮৯টি কেন্দ্রে জামায়াত জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন পেয়েছেন ৪১,৮১৪ ভোট এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ৩৭,৮২৮ ভোট।
অন্যদিকে, গোলাপগঞ্জ উপজেলার ১০৩টি কেন্দ্রে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ৭০,৯৯৪ ভোট, আর জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন পেয়েছেন ৫৫,৯২৩ ভোট।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews