রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের জবাবদিহি ও অভিযোগের শালীনতা অবসরভাতা পেতে আর ভোগান্তি নয়, অনলাইনেই শিক্ষকদের অ্যাকাউন্টে যাবে পাওনা: প্রধানমন্ত্রী সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়: প্রেমের গল্পের আড়ালে কি জমি বিরোধ? দীর্ঘ অপেক্ষার অবসান: অবসরভাতা ও কল্যাণ সুবিধা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজারে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন নেতৃত্বে তোফায়েল-অলিউর মন্ত্রিসভায় রদবদলের জোর আলোচনা, ভাগ হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দৈনিক ঘোষণা’র বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হলেন সাদিক হোসেন এপলু ঠাকুরগাঁওয়ের ‘ঘরের ছেলে’ মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নে উচ্ছ্বাস তিনটি লাশ, অসংখ্য প্রশ্ন: মানবিকতার সংকটে বাংলাদেশ অটোপাশের দিন শেষ, মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: এমপি এমরান চৌধুরী

নতুন জীবনের ভোর: আমার কিডনি ট্রান্সপ্লান্ট অভিজ্ঞতা

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

— Π Faizul Chowdhury

২০২৪ সালের মে মাসে নিউইয়র্কস্থ আমার ছোট ছেলের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। তাৎক্ষণিকভাবে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই আমার কিডনি জনিত সমস্যার কারণে ডায়ালাইসিস শুরু হয়, যা সপ্তাহে তিনদিন সাড়ে তিন ঘণ্টা করে চলতে থাকে ২০২৫ সালের ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত।

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর, শুক্রবার ভোরে আমার ফোন বেজে উঠলো। সাধারণত এ সময় কেউ ফোন করে না, তাই কিছুটা বিস্মিত হয়ে ফোন ধরলাম। অপর প্রান্ত থেকে জানানো হলো— “মন্টিফিওর হাসপাতালের কিডনি ট্রান্সপ্লান্ট সেন্টার থেকে বলছি, আপনার জন্য একটি কিডনি পাওয়া গেছে। কিডনি দাতার বয়স মধ্যবয়সী। আপনি গ্রহণে রাজি হলে দ্রুত সম্মতি দিয়ে হাসপাতালে রিপোর্ট করুন।” আমি সাথে সাথেই সম্মতি জানালাম।

আমার ছেলে ও ছেলের বউ এই খবর শুনে জেগে উঠলো। এরই মধ্যে ফজরের আজান হলো, আমরা নামাজ পড়ে প্রস্তুতি নিলাম। হাসপাতালে যাওয়ার আগে নিউইয়র্কের বন্ধু-আত্মীয়দের ফোন করিনি, কারণ তখনো ভোরবেলা। তবে লন্ডনে থাকা আমার ছোট ভাই নজমুলকে জানাই। আমার ছেলের বউ ফাতিমা হাসপাতালে আমার সঙ্গে গেলেন।

হাসপাতালে পৌঁছার পর দ্রুত রুম নির্ধারণ হলো এবং চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করলেন। বিকাল নাগাদ সব রিপোর্ট আমার অনুকূলে এলো। অন্য একটি স্টেট থেকে কিডনি এসে পৌঁছাল। সন্ধ্যা ছ’টার দিকে আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। প্রায় পাঁচ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চললো এবং রাত সাড়ে এগারোটায় আমাকে রিকভারি রুমে আনা হলো। ধীরে ধীরে চেতনা ফিরলো, আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমাকে কক্ষান্তর করা হয়।

২১ সেপ্টেম্বর চিকিৎসকেরা আমার শারীরিক অগ্রগতি দেখে জানালেন, ২২ তারিখে আমাকে রিলিজ দেওয়া হবে। বর্তমানে আমি বাসায় আছি। পুরোপুরি সুস্থতার জন্য বিশ্রামে থাকতে হবে। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ছয় মাস পর অভ্যন্তরীণ ভ্রমণ এবং এক বছর পর আন্তর্জাতিক ভ্রমণ করা যাবে।

আমার এ সফল কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি। একইসাথে আমার বন্ধু, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী যারা দোয়া করেছেন তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।

সবাইকে বলবো— শরীরের যত্ন নিন, কারণ রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধই শ্রেয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews