বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আতাউর রহমান, পঞ্চখণ্ড আই প্রতিবেদক:
বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের সন্তান ফরহাদ আহমদ লিমন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আইনশৃঙ্খলা বাহিনী নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (NYPD)-এ পুলিশ অফিসার হিসেবে যোগদান করেছেন। গত ২৪ জুন ২০২৬ তারিখে তিনি সফলভাবে পুলিশ একাডেমি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

ফরহাদ আহমদ লিমন মরহুম মো. আব্দুল আহাদের ছেলে। তাঁর শিক্ষাজীবনের সূচনা শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে পিএইচজি (PHG) উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করে বিয়ানীবাজার সরকারি কলেজে অধ্যয়ন করেন। তবে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি, এইচএসসি পরীক্ষার আগেই পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

যুক্তরাষ্ট্রে গিয়ে GED-এর মাধ্যমে হাই স্কুল গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এবং অনলাইনে কলেজের পড়াশোনা চালিয়ে যান। পাশাপাশি পরিবারের দায়িত্ব পালনের জন্য রেস্টুরেন্টে কাজ ও উবার চালানোর মতো বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন।

ছোটবেলা থেকেই পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন লালন করতেন লিমন। সেই লক্ষ্য অর্জনে গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন পুলিশ বিভাগে আবেদন করেন। একাধিকবার নিয়োগের শেষ ধাপ পর্যন্ত গিয়েও ব্যর্থ হতে হয়েছে তাঁকে। তবুও তিনি হতাশ না হয়ে চেষ্টা অব্যাহত রাখেন।

পরবর্তীতে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে আবেদন করে লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই, ব্যাকগ্রাউন্ড যাচাইসহ সব ধাপ সফলভাবে অতিক্রম করেন। এরপর ছয় মাসব্যাপী কঠোর প্রশিক্ষণে অংশ নিয়ে শারীরিক সক্ষমতা, আইন, আগ্নেয়াস্ত্র পরিচালনা, ট্যাকটিক্যাল অপারেশন ও পেশাগত দক্ষতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

অবশেষে ২৪ জুন ২০২৬ তারিখে সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে তিনি নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেন।

নিজের এই অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফরহাদ আহমদ লিমন বলেন, এই সাফল্য শুধু তাঁর একার নয়; এটি তাঁর পরিবারের ত্যাগ, প্রয়াত বাবার আদর্শ এবং দেশ-বিদেশে থাকা আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া-ভালোবাসার ফল।

শ্রীধরার এই কৃতী সন্তানের এমন সাফল্যে এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। অনেকেই এটিকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews