শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত বক্তৃতা আর হুমকির ঘোরপাকে জাতি কি এগিয়ে যাবে? বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী বিলাল উদ্দিন আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু সাময়িক বরখাস্ত বিয়ানীবাজারে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র বিয়ানীবাজার পৌরসভা: জনআকাঙ্ক্ষা ও আগামীর নেতৃত্বের প্রত্যাশা বেইজিংয়ে তারেক রহমান: আলোচনায় তিস্তা ও বিনিয়োগ সহযোগিতার উদ্যোগ ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বিয়ানীবাজারবাসী পেনশন সেবায় ডিজিটাল যুগের সূচনা: চালু হলো ওপিটিএমএস

অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম ও তাঁর সমৃদ্ধ পথচলা

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে

-Π আতাউর রহমান :

শিক্ষাই জাতির মেরুদণ্ড — এই বিশ্বাসকে সামনে রেখে নিরলসভাবে কাজ করে চলেছেন অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম। তাঁর সুদীর্ঘ ও সমৃদ্ধ শিক্ষকতা ও প্রশাসনিক জীবন আলোকিত করেছে অগণিত ছাত্র ও সহকর্মীর পথচলাকে।

১৯৯৬ সালের ১০ই আগস্ট বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেছিলেন তিনি। অল্পকাল সুনামগঞ্জ সরকারি কলেজে থাকার পর আবারও ২০০৪ সালের আগস্ট মাসে তিনি বিয়ানীবাজার সরকারি কলেজে ফিরে আসেন এবং টানা ২৬ বছর পর্যন্ত এখানে শিক্ষকতা ও প্রশাসনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

১৯৯৬ থেকে ২০২৫ পর্যন্ত মোট প্রায় ২৯ বছর তিনি সরকারি কলেজের শিক্ষক ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই সুদীর্ঘ পথচলায় তিনি প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে অগণিত ছাত্রকে জ্ঞান ও অনুপ্রেরণা দিয়েছেন। অপর দিকে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত থেকে কলেজের প্রশাসনকে সুসমন্বিত ও কার্যকর রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

অল্পকাল বৃন্দাবন সরকারি কলেজে ইংরেজিতে বিভাগের প্রধান ও অধ্যাপক হিসেবে দায়িত্বরত থাকার পর আবারও ২০ জুলাই ২০২৩ হতে তিনি উপাধ্যক্ষ হিসেবে বিয়ানীবাজার সরকারি কলেজে ফিরে আসেন।

১৯৬৭ সালের ২৬ সেপ্টেম্বর সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ার পুর গ্রামে অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে এসএসসি ও ১৯৮৫ সালে এইচএসসি পাস করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স (১৯৮৮) ও মাস্টার্স (১৯৮৯) সম্পন্ন করেছিলেন।

তাঁর পরিবারের সদস্যরাও অগ্রগতিতে সমৃদ্ধ। স্ত্রী ফাতিমা নাসরিন বি.কম পাস ও খসির হাজী সাইদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন। পুত্র নাবিদ সালেহীন বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর রাসায়ন প্রকৌশল বিভাগের ৩য় বর্ষের ছাত্র। অপর কন্যা তানজিন হুমায়রা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে ইংরেজিতে অনার্স করছেন এবং ছোট মেয়ে তাসনিম জুবাইদা পঞ্চখণ্ড সরকারি হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে।

অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম তাঁর দূরদৃষ্টি, নেতৃত্ব ও অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে শিক্ষা অঙ্গনকে সমৃদ্ধ ও অনুপ্রাণিত করে চলেছেন। তাঁর পথচলা শিক্ষক ও ছাত্রসমাজকে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দিতে অপরিহার্য ভূমিকা পালন করে যাচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews