মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব?

চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি

  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক:
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র চারখাই বাজারে একটি ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সরকারি হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে সামাজিক ব্যক্তিত্ব আব্দুল মালেক বাবুল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

জানা যায়, চারখাই বাজার বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট, বড়লেখা ও গোলাপগঞ্জ—এই পাঁচটি উপজেলার সংযোগস্থল হিসেবে দীর্ঘদিন ধরে বিশেষ গুরুত্ব বহন করে আসছে। ব্রিটিশ আমল থেকেই এ এলাকায় জনসংখ্যা ও যোগাযোগ ব্যবস্থার কারণে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এ বাজারে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। কিন্তু জনবহুল এই এলাকায় এখনো কোনো আধুনিক সরকারি হাসপাতাল না থাকায় সাধারণ মানুষকে চিকিৎসা সেবার জন্য দূরবর্তী হাসপাতালে যেতে হয়। ফলে জরুরি মুহূর্তে রোগীরা দ্রুত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটছে।

এ বিষয়ে আব্দুল মালেক বাবুল বলেন, “বর্তমান সময়ে জনসংখ্যা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার চাহিদা বিবেচনায় চারখাই বাজারে একটি ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি। এটি বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ সহজে মানসম্মত চিকিৎসা সেবা পাবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।”

তিনি আরও উল্লেখ করেন, একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠিত হলে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটবে এবং এলাকার সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী হবে।

এদিকে, এলাকাবাসী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চারখাই বাজারে হাসপাতাল স্থাপনের দাবি জানান।

স্থানীয়দের বিশ্বাস, সরকারের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতায় এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এ হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews