ছবি ভিডিও ভিডিও
বিয়ানীবাজার - গোলাপগঞ্জ

শ্রীধরা-নবাং রাস্তার একই স্থানে দ্বিতীয়বার ট্রান্সফরমার চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ১০:৫৮ পূর্বাহ্ণ



পঞ্চখণ্ড আই ডেস্ক :

বিয়ানীবাজারের শ্রীধরা–নবাং সড়কের দক্ষিণ মোল্লাবাড়ির সম্মুখ থেকে দ্বিতীয়বারের মতো বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে। গত ২১ নভেম্বর রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে শিকল দিয়ে তালাবদ্ধ অবস্থায় থাকা ট্রান্সফরমারটি চুরি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

একই স্থানে পুনরায় চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, শ্রীধরা গ্রামে অতীতেও একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। কিন্তু এসব ঘটনার রহস্য উদ্ঘাটন ও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় চুরির পুনরাবৃত্তি ঘটছে।

বারবার ট্রান্সফরমার চুরি শুধু সরকারি সম্পদের ক্ষতি নয়, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত করে জনদুর্ভোগও বাড়াচ্ছে। একই স্থানে দ্বিতীয়বার চুরির ঘটনা বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এলাকাবাসী অতীত ও সাম্প্রতিক চুরির ঘটনাগুলো সমন্বিত তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনা, চুরি হওয়া ট্রান্সফরমার দ্রুত পুনঃস্থাপন এবং ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।