
বিয়ানীবাজারের দুবাগ ও শেওলা ইউনিয়নের প্রথম অনলাইন টেলিভিশন শেওলা সুতারকান্দি টিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ নভেম্বর মঙ্গলবার দুবাগবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সচিব সাংবাদিক আজিজুর রহমান জয়নাল।
বিশেষ অতিথি ছিলেন এস এম মানিক, মো. আব্দুস ছামাদ আজাদ চৌধুরী, শাহজাহান আলম চৌধুরী, শিব্বির আহমদ সুলেমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল ওয়াহিদ এলাহী, অলিউর রহমান আশিকী, প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক ছালেহ আহমদ ও সংবাদ উপস্থাপক হাফিজ ইকবাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ রশীদ, মুর্শেদ আহমদ, তাহমিদ আহমদ, ব্যবসায়ী পারভেজ আহমদ, নূর উদ্দিন ও এস কে মিডিয়ার পরিচালক সাদেকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সিলেট বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহিন আহমদকে শেওলা সুতারকান্দি টিভি পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটির কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক ছালেহ আহমদ বলেন, শেওলা-সুতারকান্দি স্থলবন্দর ও সীমান্তবর্তী এলাকার সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং স্থানীয় মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করাই তাঁদের মূল লক্ষ্য। সবার সহযোগিতা ও ভালোবাসায় প্রতিষ্ঠানটি দীর্ঘ পথ পাড়ি দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




