ছবি ভিডিও ভিডিও
বিয়ানীবাজার - গোলাপগঞ্জ

বিয়ানীবাজারের ১৩ গ্রামে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার

প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ১:২৬ অপরাহ্ণ



পঞ্চখণ্ড আই ডেস্ক : বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) বিয়ানীবাজারের ১৩টি গ্রামে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর বিয়ানীবাজার জোনাল অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোলাপগঞ্জ-১ (সুনামপুর) উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ বন্ধের আওতাভুক্ত গ্রামগুলো হলো—তিলপাড়া, নালবহর, খলাগ্রাম, আরেঙ্গাবাদ, কান্দিগ্রাম, মিনারাই, মাটিজুরা, পিরেরচক, বিলবাড়ি, সদরপুরের আংশিক এলাকা, পুরুষপাল, বেজগ্রাম ও টুকাভরাউট।

রক্ষণাবেক্ষণ কাজ শেষে যথারীতি বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।