ছবি ভিডিও ভিডিও
জাতীয়

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৯:০৭ অপরাহ্ণ




পঞ্চখণ্ড আই | জাতীয় সংবাদ: রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ২টা ২০ মিনিটের মধ্যে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের পর তাকে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক ও ২৪ লাইভ নিউজপেপার।