মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শূন্য থেকে দশ : মানুষ, রাষ্ট্র ও বিনয়ের গণিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে ব্যানার ছেঁড়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান দুটি ফটকে ছাত্রদলের লাগানো ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল মধ্যরাতে সংঘর্ষে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়।

গত বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংঘর্ষ শুরু হয়। রাত আড়াইটা পর্যন্ত বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলে। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলেও উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে।

সিলেট ‍কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, ‘যতুটুকু শুনেছি ক্যাম্পাসের দুটি ফটকে ব্যানার লাগায় ছাত্রদলের নেতাকর্মীরা। কে বা কারা সেই ব্যানার ছিড়ে ফেলে। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’

প্রাপ্তসূত্রমতে, কৃষি গুচ্ছ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুই ফটকে তাদের দলীয় ব্যানার টানায়। কিন্তু কে বা কারা সেই ব্যানার ছিঁড়ে ফেললে এ থেকে কথা কাটাকাটি এবং সংঘর্ষের সূত্রপাত ঘটে। এদিকে এ ঘটনায় শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসের দ্বিতীয় গেটের সামনে সড়কে অবস্থান নেয়।

ক্যাম্পাস সূত্র জানায়, আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে সিলেট সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবারের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৯টি কেন্দ্রে প্রায় ৪ হাজার ২১০ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews