বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটের উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে আরিফের মশাল মিছিল

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

সিলেটের উন্নয়ন খাতে দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে সিসিকের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে ‘সিলেট আন্দোলন’-এর উদ্যোগে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আরিফুল হক চৌধুরী রবিবার (২ নভেম্বর) সকাল ১১টা থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোর্ট পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত ঘোষিত গণঅবস্থান কর্মসূচিতে সিলেটবাসীকে যোগদানের আহ্বান জানান।

এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে নগরের কুমারপাড়াস্থ নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

আরিফুল হক চৌধুরী জানান, “সিলেটের উন্নয়ন বৈষম্য ও সরকারি প্রকল্পে অবহেলার প্রতিবাদেই এই অরাজনৈতিক আন্দোলন গড়ে তোলা হয়েছে।”

সভায় জানানো হয়, সিলেট অঞ্চলের ন্যায্য দাবি আদায়ে ‘সিলেট আন্দোলন’ নামে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। এতে বিএনপির নেতাকর্মী ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা যুক্ত হয়েছেন।

বক্তারা অভিযোগ করেন, উন্নয়নের ক্ষেত্রে সিলেট সবসময়ই অবহেলিত। গত ১২ অক্টোবর কোর্ট পয়েন্টের সমাবেশ থেকে ১৫ দিনের আলটিমেটাম দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সেই প্রেক্ষিতেই এবার গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা এসেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews