বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

ফজরের নামাজ শেষে ছাদে উঠে রহস্যজনক খুন দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে খুন হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাক। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ড।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজের পর হাঁটতে ছাদে যান তিনি। পরে সকাল ৯টার দিকে তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পান তারা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি জানান, হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews