বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা ধৈর্য্যই হলো জ্ঞানের সর্বোত্তম যাকাত আবর্জনার স্তূপ পেরিয়ে জাতীয় স্বীকৃতি: খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পদকজয়ের গল্প রাষ্ট্রের অগ্রাধিকার: ঋণ পরিশোধ, নাকি শিক্ষায় বিনিয়োগ? ইতালি থেকে দেশে ফেরার পথে জর্জিয়ায় প্রবাসী ফখরুল’র মৃত্যু

সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম। একইসঙ্গে বর্তমান কমিশনার ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে পুলিশ অধিদপ্তর, ঢাকায় কর্মরত ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম-সেবা) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, এসএমপির বর্তমান কমিশনার ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে আরও দুটি গুরুত্বপূর্ণ পদায়নের কথা উল্লেখ করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডির ডিআইজি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৮ জুন ২০২৬ তারিখের ৪৪.০০.০০০০.০৩৮.১৯.০০৯২.২৫-২৪০ নম্বর স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনের ক্রমিক-৬ অনুযায়ী ঢাকা সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে ডিআইজি (এএফডিএন)-এর কার্যালয়, এপিবিএনে বদলির আদেশ বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews