বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ “আগে যোগ-বিয়োগ ও বাংলা পড়া শিখান, না পারলে ব্যবস্থা” — প্রাথমিক শিক্ষায় প্রতিমন্ত্রীর এক মাসের আল্টিমেটাম

সিলেটে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা বিক্ষোভের জেরে সন্ত্রাসবিরোধী মামলা, গ্রেফতার ৬ : অভিযান অব্যাহত

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট :
সিলেট মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ২৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। অর্ধশতাধিক নেতাকর্মীকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।

কোতোয়ালী থানার এসআই মাসুদ আহমদ বাদী হয়ে গত ১৮ জুন সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত) এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। তারা হলেন— ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদোয়ান আহমদ রাব্বি, আশরাফুল আহমদ শাহী ও সাবিক (সাকির) আহমদ। পরবর্তীতে ফুয়াদ আহমদকে গ্রেফতার করা হলে এ মামলায় গ্রেফতারকৃতের সংখ্যা দাঁড়ায় ছয়ে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজেল আহমদ তালুকদার, ছাত্রলীগ নেতা তানভীর আহমদ, জাওয়াদ হোসেন খান, ফাহিম আহমদ, সঞ্জয় সরকার, দীপরাজ দাশ দিপায়ন, ইয়ামিন আহমদ সোহান, রূপম কান্তি দাশ, মাহমুদুল হাসান মনির, লাবলু আহমদসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ১৬ জুন সকাল সাড়ে ৭টার দিকে নগরীর নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেট অভিমুখে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয় এবং মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews