বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ “আগে যোগ-বিয়োগ ও বাংলা পড়া শিখান, না পারলে ব্যবস্থা” — প্রাথমিক শিক্ষায় প্রতিমন্ত্রীর এক মাসের আল্টিমেটাম

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন, নতুন ডিসির নাম এখনো ঘোষণা হয়নি

পঞ্চখণ্ড আই প্রতিবেদক:
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মেহেন্দী হাসান। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. সারওয়ার আলমকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ত উদ্যোগের কারণে মো. সারওয়ার আলম সিলেটে আলোচনায় ছিলেন। তবে তার বদলির কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এদিকে, সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে প্রশাসনিক মহলে এ নিয়ে নানা আলোচনা চলছে।

ছবিঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বদলির প্রজ্ঞাপন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews