শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত বক্তৃতা আর হুমকির ঘোরপাকে জাতি কি এগিয়ে যাবে? বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী বিলাল উদ্দিন আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু সাময়িক বরখাস্ত বিয়ানীবাজারে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র বিয়ানীবাজার পৌরসভা: জনআকাঙ্ক্ষা ও আগামীর নেতৃত্বের প্রত্যাশা বেইজিংয়ে তারেক রহমান: আলোচনায় তিস্তা ও বিনিয়োগ সহযোগিতার উদ্যোগ ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বিয়ানীবাজারবাসী পেনশন সেবায় ডিজিটাল যুগের সূচনা: চালু হলো ওপিটিএমএস

সিলেটে বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের স্বাক্ষরিত আদেশ

পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পাওয়া মো. সারওয়ার আলম দায়িত্ব গ্রহণের পরপরই জেলার সীমান্তবর্তী উপজেলা সমূহে অবৈধ বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

জানা গেছে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে কর্মরত থাকা অবস্থায় তিনি মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে—
“সাম্প্রতিক সময়ে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা সমূহের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা হতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুন্ঠন ও পাচারের সাথে জড়িত রয়েছে। এ কর্মকাণ্ডের ফলে প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। সেহেতু সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে।”

২৬ আগস্ট জেলা প্রশাসকের স্বাক্ষরিত এ আদেশ বুধবার (২৭ আগস্ট) গণমাধ্যমে আসে। বিষয়টি জেলা প্রশাসক নিজেও নিশ্চিত করেছেন।

সংক্ষেপে মূল নির্দেশনা:
★ অবৈধ বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ।
★ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
★ এ নিষেধাজ্ঞা সরকারি আদেশ হিসেবে কার্যকর।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews