বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত

পৃথিবীর সর্বনাশের জন্য দায়ী আমরাই”—বিশ্ব পরিবেশ দিবসে ড. ইউনূসের হুঁশিয়ারি

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক :
“পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী, তারা আমরা সবাই এখানে হাজির। আমরা আসামি।”—এমন কঠিন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৫ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস’ এবং ‘পরিবেশ ও বৃক্ষমেলা ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আজকের পৃথিবী নানা ধরনের সংকটে জর্জরিত। যুদ্ধবিগ্রহ, প্রযুক্তির অপব্যবহার, সামাজিক বৈষম্য—সবকিছুর মাঝেও সবচেয়ে ভয়াবহ সংকট হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। এটি প্রকৃতির কোনো দোষ নয়, এটা আমাদের তৈরি—আমরা যারা প্রকৃতিকে ধ্বংস করে চলেছি।”

তিনি বলেন, “আমাদের পুরোনো কবিরা বলেছেন, সাগরের সব পানি যদি কালি হত, আর বনের সব গাছ যদি কলম হতো, তবুও মানুষের অপরাধের বিবরণ লেখা যেত না। আমরা সেই অপরাধ আজও করে যাচ্ছি, প্রতিদিন। আমরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছি।”

জলবায়ু পরিবর্তনকে ‘দৈত্য’ হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, “এই দৈত্য হুঁশিয়ারি দিচ্ছে—হয় মানুষ থাকবে, না হয় আমি। একসঙ্গে থাকা সম্ভব নয়। আমরা প্রকৃতির সঙ্গে তাল মেলাতে পারিনি। বরং উল্টো পথেই হাঁটছি।”

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীসহ পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবেশ সচেতন শিক্ষার্থী ও সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ড. ইউনূস সবাইকে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে পরিবেশ রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এখনই যদি পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী আর বাসযোগ্য থাকবে না।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews