শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত বক্তৃতা আর হুমকির ঘোরপাকে জাতি কি এগিয়ে যাবে? বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী বিলাল উদ্দিন আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু সাময়িক বরখাস্ত বিয়ানীবাজারে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র বিয়ানীবাজার পৌরসভা: জনআকাঙ্ক্ষা ও আগামীর নেতৃত্বের প্রত্যাশা বেইজিংয়ে তারেক রহমান: আলোচনায় তিস্তা ও বিনিয়োগ সহযোগিতার উদ্যোগ ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বিয়ানীবাজারবাসী

সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও মেধা বৃত্তি অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪২৩ বার পড়া হয়েছে

সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত শনিবার(২৮ ডিসেম্বর) রাত ৮টায় সিলেট নগরীর উপশহরস্থ গার্ডেন টাওয়ার রেস্টেুরেন্টে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট এর বার্ষিক সাধারণ সভা ও মেধা বৃত্তি বিতরণ কার্যক্রম সমিতির সভাপতি ডা. ফয়েজ আহমদের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভাপতির তাঁ বক্তব্যে বলেন, বিয়ানীবাজার জনকল্যান সমিতি সিলেট একটি স্বেচছা সেবামূলক সংগঠন। নগরীতে বসবাসরত বিয়ানীবাজার উপজেলাবাসীর বিভিন্ন পেশার জনসাধারণকে একত্রিত করে সকলের সুখে-দুঃখে অংশীদার হওয়ার পাশাপাশি জনসেবা করাই লক্ষ। সেজন্য সংগঠনকে আগামীতে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিয়ানীবাজারবাসী সহ সকল সচেতন মহলের সুদৃষ্টি কামনা করেন।

সভাপতি ডা: ফয়েজ আহমদ আরও বলেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ১৯৬৪ সালে তৎকালীন সিলেট শহরে প্রতিষ্ঠা লাভ করে। তাই সবার ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় নগরীতে উক্ত সমিতির জন্য বিয়ানীবাজার ভবন নির্মাণ করতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ সহ কার্যক্রম প্রত্রিয়াধীন রয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন। তিনি বলেন, উক্ত সংগঠন এখন ৬০ বছর অতিক্রম করে ৬১ বছরে পা রাখছে। সভায় তিনি সমিতির বার্ষিক কার্যবিবরণী পাঠ করেন। সভায় সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় সমিতির ২৩-২৪ অর্থবছরের আয় ব্যয়ের হিসাব পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ কবির আহমদ সিদ্দিকী।

সভায় পেশকৃত সমিতির বিভিন্ন বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সহ-সভাপতি শামস উদ্দিন খান, বিয়ানীবাজার ভবন নির্মাণ কমিটির সদস্য ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি, সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ, সমিতির সদস্য ইমদাদ হোসেন চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির এসিস্টেন্ট রেজিস্টারার প্রফেসর কবির আহমদ, অর্থ সম্পাদক কবির আহমদ সিদ্দিকী, দাতা সদস্য ডা. মনজ্জির আলী, সদস্য সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান, সাবেক কোষাধ্যক্য ছাদ উদ্দিন, রাজ জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিত, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, এনাম উদ্দিন, আহমদ জিন্নুন দারা প্রমুখ।

সভায় সমিতির শিক্ষার্থীদের মেধাবৃত্তিসহ সনদ বিতরণ ও এককালীন অনুদান সহ সমিতির আজীবন সদস্য ও দাতা সদস্যবৃন্দকে সনদপত্র প্রদান করা হয়। সভায় সমিতির বিভিন্ন প্রতিবেদন আলোচনাক্রমে প্রস্তাব আকারে পাশ করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews