রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: পলাতক বাবা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য: দালাল নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে মুদি ব্যবসায়ীর মৃত্যু জাতীয় সেরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ১৫ জুলাই প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই চরিত্রবান নেতৃত্ব ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের প্রত্যয়ে দক্ষিণ শ্রীধরা তরুণ সংঘের অভিষেক বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে নৃশংস হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ ১৫৮ বছরের ঐতিহ্যবাহী শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংকটে পঞ্চখণ্ডের প্রাচীন বাসুদেব মন্দিরে মুকুটচূড়া উধাও: তদন্তের দাবি, অনুসন্ধান চলছে হারে না বলেই যারা জিতে, তার নাম আর্জেন্টিনা!

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য: দালাল নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক :
আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ সম্প্রসারণের পাশাপাশি অভিবাসন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দালালমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বৈদেশিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, বর্তমানে মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মমুখী ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে এবং দালালচক্রের প্রতারণা কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থী নিবন্ধন, সনদায়ন, বিদেশে শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে ভিসা ও ডিমান্ড লেটার যাচাই এবং বহির্গমন ছাড়পত্র ইস্যুসহ অভিবাসন প্রক্রিয়া ডিজিটাল ও সহজতর হয়েছে।

তিনি আরও জানান, দালাল ও সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনতে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট) নিবন্ধন ও আচরণ বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করা হয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ে অভিবাসন কার্যক্রম তদারকির জন্য জেলা ও উপজেলা পর্যায়ে অভিবাসন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews