সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শূন্য থেকে দশ : মানুষ, রাষ্ট্র ও বিনয়ের গণিত ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন, ভোট আজ ট্রিপল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জনকল্যাণ সমিতির স্মারকলিপি 

বিয়ানীবাজার উপজেলা স্কাউট সভাপতি ইউএনও গোলাম মুস্তাফা মুন্নার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি গোলাম মুস্তাফা মুন্নাকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাত্র ১ বছর ১২ দিনের কর্মকালে তিনি প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানুষের সুখ-দুঃখে নিজেকে সম্পৃক্ত করে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেন। উপজেলাকে তিনি শুধুই প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দেখেননি; বরং মানুষের প্রতিটি সমস্যা আন্তরিকভাবে শুনে সমাধানে এগিয়ে আসেন, যা তাকে বিয়ানীবাজারবাসীর কাছে একজন মানবিক প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করে।

গতকাল ০৩ ডিসেম্বর ২০২৫, বুধবার বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কনফারেন্স হলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ললিত মোহন বিশ্বাস, প্রধান শিক্ষক, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয় ও সহসভাপতি, বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ নাজমুল ইসলাম, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলা ও সিনিয়র শিক্ষক, মাথিউরা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়।

নিজের বিদায়ী বক্তব্যে ইউএনও গোলাম মুস্তাফা মুন্না বলেন, বিয়ানীবাজারের স্কাউট আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তিনি আশা প্রকাশ করেন যে স্কাউটস বিয়ানীবাজারের অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আগামীর উপজেলা স্কাউট সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হবে। তিনি বিনয়ী কণ্ঠে বিয়ানীবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং স্কাউটসের উন্নয়নকে টেকসই রাখতে সকলের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আবুল হোসেন চৌধুরী, কমিশনার, বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলা; মুছব্বির আলী, সহযোগী সদস্য ও প্রধান শিক্ষক, জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়; আব্দুল ওয়াদুদ (এএলটি), কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা; আবু তাহের, গ্রুপ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক, পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়; রত্নময় দাস, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার; তাহির উদ্দিন, যুগ্ম সম্পাদক, স্কাউটস বিয়ানীবাজার; আব্দুল আহাদ, উপজেলা স্কাউট লিডার; হাফছা বেগম, গ্রুপ কমিটির সভাপতি; লুতফুল হক চৌধুরী, সহকারী কমিশনার; তাজ উদ্দিন আহমদ, সহকারী কমিশনার; জাকারিয়া আলম রিপন, সহযোগী সদস্য; মোঃ রফিকুল ইসলাম, সহযোগী সদস্য; এবং সাধন চন্দ্র দাস, উপজেলা কাব লিডার। বক্তারা বিদায়ী ইউএনওর মানবিকতা, কর্মদক্ষতা ও স্কাউট আন্দোলনের উন্নয়নে তাঁর সৃজনশীল এবং আন্তরিক ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষে বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়। স্কাউট সদস্য, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews