মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
কাজী আব্দুল হক ডিগ্রি কলেজ পরিদর্শনে সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আজ নানকার দিবস: শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সিলেটের কৃষকের ঐতিহাসিক বিদ্রোহের স্মরণ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি এম এ সাত্তারের হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক ও প্রতিবাদ সভা নিউইয়র্কে শ্রীধরার আতিকুর রহমানের মমতাময়ী মায়ের ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ: প্রভাব নয়, সরকারি গাইডলাইনই হোক চূড়ান্ত সিদ্ধান্ত প্রশাসনের জবাবদিহি ও অভিযোগের শালীনতা অবসরভাতা পেতে আর ভোগান্তি নয়, অনলাইনেই শিক্ষকদের অ্যাকাউন্টে যাবে পাওনা: প্রধানমন্ত্রী সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়: প্রেমের গল্পের আড়ালে কি জমি বিরোধ? দীর্ঘ অপেক্ষার অবসান: অবসরভাতা ও কল্যাণ সুবিধা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজারে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন নেতৃত্বে তোফায়েল-অলিউর

কাজী আব্দুল হক ডিগ্রি কলেজ পরিদর্শনে সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে প্রস্তাবিত কাজী আব্দুল হক ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। মঙ্গলবার (১৮ আগস্ট) কলেজের সম্ভাব্য কার্যক্রম, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।

পরিদর্শনকারী দলের নেতৃত্ব দেন সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কলেজ সহকারী পরিদর্শক মো. আবুল কালাম আহমদ এবং কলেজ সেকশন অফিসার কাজী আজগর

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আল-হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. ওলিউর রহমান, কাজী আব্দুল হক ডিগ্রি কলেজ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ফখরুল ইসলাম হকই, বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির সম্ভাব্য অবকাঠামো, শিক্ষা কার্যক্রম, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তাবিত কলেজের বিভিন্ন দিক পরিদর্শন করে বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে অবগত হন।

এলাকাবাসী মনে করছেন, সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের এই পরিদর্শন ও মতবিনিময় কাজী আব্দুল হক ডিগ্রি কলেজ বাস্তবায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কলেজটি বাস্তবায়িত হলে চারখাই ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews