পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে প্রস্তাবিত কাজী আব্দুল হক ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। মঙ্গলবার (১৮ আগস্ট) কলেজের সম্ভাব্য কার্যক্রম, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।
পরিদর্শনকারী দলের নেতৃত্ব দেন সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কলেজ সহকারী পরিদর্শক মো. আবুল কালাম আহমদ এবং কলেজ সেকশন অফিসার কাজী আজগর।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আল-হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. ওলিউর রহমান, কাজী আব্দুল হক ডিগ্রি কলেজ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ফখরুল ইসলাম হকই, বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির সম্ভাব্য অবকাঠামো, শিক্ষা কার্যক্রম, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তাবিত কলেজের বিভিন্ন দিক পরিদর্শন করে বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে অবগত হন।
এলাকাবাসী মনে করছেন, সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের এই পরিদর্শন ও মতবিনিময় কাজী আব্দুল হক ডিগ্রি কলেজ বাস্তবায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কলেজটি বাস্তবায়িত হলে চারখাই ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯