শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটি ভাষাকে অপমান মানে:  বাংলাদেশের বহুত্বকেই অপমান আইন ও ন্যায়ের সংসদীয় অঙ্গনে এমরান আহমদ চৌধুরীর নতুন অধ্যায় বিয়ানীবাজারে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা সম্পন্ন বিয়ানীবাজার মডেল মসজিদ বাস্তবায়নে অগ্রযাত্রা: আজ ইউএনও বরাবর ৬৫ শতক ভূমির প্রস্তাব পেশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব

বিয়ানীবাজারে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ১ নভেম্বর (শনিবার) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন অফিসার মোঃ আহসান ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৭(২) এবং ভোটার তালিকা বিধিমালা, ২০১২ এর ১৪(১) অনুসারে বিয়ানীবাজার উপজেলার আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাথিউরা, তিলপাড়া, মুল্লাপুর, মুড়িয়া ও লাউতা ইউনিয়ন এবং বিয়ানীবাজার পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সকল ভোটার এলাকার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ৩১ অক্টোবর ২০০৭ বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করে এ খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে।

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি, নাম বাদ পড়া বা কোনো তথ্য সংশোধনের জন্য আবেদন দাখিল করা যাবে ১২ নভেম্বর ২০২৫ (বুধবার) পর্যন্ত। আবেদন উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বা ডাকযোগে পাঠানো যাবে। পরবর্তী সময়ে দাবি ও আপত্তির নিষ্পত্তির কাজ সম্পন্ন হবে ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর (সোমবার)। হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৮ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খসড়া ভোটার তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিভাইজিং অথরিটির কার্যালয়ে, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ে এবং বিয়ানীবাজার পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।

ভোটার তালিকা সংশোধন বা আপত্তির জন্য আবেদন ফরম (ফরম-৬, ফরম-৭ ও ফরম-৮) উপজেলা নির্বাচন অফিস, বিয়ানীবাজার থেকে সংগ্রহ করা যাবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আহসান ইকবাল বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নাগরিকদের তথ্য হালনাগাদে অংশগ্রহণের মাধ্যমে সঠিক ভোটার তালিকা প্রণয়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews