রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের জবাবদিহি ও অভিযোগের শালীনতা অবসরভাতা পেতে আর ভোগান্তি নয়, অনলাইনেই শিক্ষকদের অ্যাকাউন্টে যাবে পাওনা: প্রধানমন্ত্রী সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়: প্রেমের গল্পের আড়ালে কি জমি বিরোধ? দীর্ঘ অপেক্ষার অবসান: অবসরভাতা ও কল্যাণ সুবিধা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজারে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন নেতৃত্বে তোফায়েল-অলিউর মন্ত্রিসভায় রদবদলের জোর আলোচনা, ভাগ হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দৈনিক ঘোষণা’র বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হলেন সাদিক হোসেন এপলু ঠাকুরগাঁওয়ের ‘ঘরের ছেলে’ মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নে উচ্ছ্বাস তিনটি লাশ, অসংখ্য প্রশ্ন: মানবিকতার সংকটে বাংলাদেশ অটোপাশের দিন শেষ, মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজারে চিকিৎসক পরিষদের ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুল রোগীর সেবা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) পৌরশহরের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে শিশু-কিশোর, মেডিসিন, গাইনী, চক্ষু, বাত-ব্যথা, নাক-কান-গলা ও সার্জারিসহ নানা রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।

দিনব্যাপী এ ক্যাম্পে চিকিৎসা সেবা দেন ডা: মাসুম আহমদ, ডা: আবুল ফয়েজ আলী আহমদ রুবেল, ডা: জাহিদ হোসেন, ডা: আবু ইসহাক আজাদ, ডা: শিব্বীর আহমদ সোহেল, ডা: মো: আব্দুল্লাহ ছায়ীদ, ডা: মো: শরীফ উদ্দিন, ডা: মো: আজহারুল ইসলাম রানা, ডা: ফাহিমা শিরিন, ডা: খায়রুল বাশার রোমান, ডা: কবির আহমদ, ডা: সালাউদ্দিন মাহমুদ, ডা: মো: শাহীদ আহমদ তুহিন, ডা: জুনাঈদ আহমদ, ডা: ফাহিম হাসান, ডা: শাকিলা আহমদ, ডা: আবুল কাশেম আলী আহমদ পাভেল, ডা: কামরান হোসেন, ডা: এম এ রহমান প্রমুখ।

বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের সভাপতি ডা: মাসুম আহমদ জানিয়েছেন, ভুল চিকিৎসা ও ভুয়া চিকিৎসকদের হাত থেকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, “চিকিৎসক পরিষদের পক্ষ থেকে প্রতি মাসে এরকম সেবা দানের প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে।”

চিকিৎসক পরিষদ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মানবিক ও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় অসহায় ও প্রান্তিক মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews