বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত

শিকাগোতে ডায়াবেটিস সম্মেলনে ডা. শিব্বির আহমদ সুহেল

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক :
আমেরিকার শিকাগো শহরে ২০–২৩ জুন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ৮৫তম সাইনটিফিক সেশন। বিশ্বের প্রায় ১১০টি দেশের প্রায় ১১,০০০ বিশেষজ্ঞ চিকিৎসক এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন।

এবারের সম্মেলনে বিটা সেল থেরাপি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বাস্তব-জীবনভিত্তিক ডেটা বিশ্লেষণ ও ইনোভেশন চ্যালেঞ্জ–এর মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়। টাইপ-১ ডায়াবেটিসে হাইপোগ্লাইসেমিয়া, টাইপ-২ ডায়াবেটিসে স্থূলতা এবং গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে আলোচনা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাংলাদেশ থেকে অংশ নেন বিয়ানীবাজারের মানবিক ডাক্তার খ্যাত ডা. শিব্বির আহমদ সুহেল, যিনি বিয়ানীবাজার ডায়াবেটিস অ্যান্ড হরমোন কেয়ার সেন্টার-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং দেশের একজন সুপরিচিত ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ।

ডা. শিব্বিরের মতে, চলতি বছর সম্মেলনে ডায়াবেটিস ব্যবস্থাপনায় প্রতিদিন হাঁটার গুরুত্ব, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়াও নতুন উদ্ভাবিত ঔষধ ও থেরাপি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়, যা ভবিষ্যতে ডায়াবেটিস চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিকাগোতে অবস্থানকালে ডা. শিব্বির আহমদ স্থানীয় বিয়ানীবাজারবাসী, বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও পুরোনো বন্ধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় তিনি প্রবাসীদের খোঁজখবর নেন ও বিয়ানীবাজারের মানুষের উন্নয়নে দেশ ও প্রবাসের মধ্যে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, আগামী বছর এই সম্মেলনের ৮৬তম আসর অনুষ্ঠিত হবে আমেরিকার লস অ্যাঞ্জেলসে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews