বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রামের রাজনৈতিক লোডশেডিং ও লৌকিকতা ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী

ড. ইউনূসের সরকারি সফর ঘিরে কূটনৈতিক ও রাজনৈতিক উত্তাপ

  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ৯ জুন চার দিনের সরকারি সফরে লন্ডন যাচ্ছেন। যুক্তরাজ্য সরকার তাঁর সফরকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সফর হিসেবে ঘোষণা করেছে। এই সফর ঘিরে কূটনৈতিক আগ্রহের পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

সফরের মূল উপলক্ষ, যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ। আগামী ১২ জুন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজা চার্লসের হাত থেকে এই পুরস্কার নেবেন ড. ইউনূস। এর আগে ওইদিন সকালে তিনি বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া, সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ১১ জুন লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন ড. ইউনূস। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, এবং বাংলাদেশ থেকে অতীতে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়, যার একটি বড় অংশ যুক্তরাজ্যে চলে যায়। এই অর্থ ফেরতের বিষয়ে লন্ডনের সহযোগিতা চাইবে অন্তর্বর্তীকালীন সরকার।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে ১১ জুন চ্যাথাম হাউজ আয়োজিত সংলাপ, যার শিরোনাম: “বাংলাদেশের ভবিষ্যতের পথে: চ্যালেঞ্জ ও সম্ভাবনা”। এতে ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ, সংস্কার প্রক্রিয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ড. ইউনূসের সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। কারণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। একাধিক সূত্র জানিয়েছে, সফরসূচিতে এমন একটি ‘উইন্ডো’ রাখা হয়েছে, যেখানে প্রয়োজন হলে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি আলোচনামূলক বৈঠক হতে পারে।

ড. ইউনূস ১৩ জুন লন্ডন থেকে রওনা হয়ে ১৪ জুন সকালে ঢাকায় পৌঁছাবেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews