
পঞ্চখণ্ড আই ডেস্ক : শিক্ষা, ঐক্য, সমাজসেবা ও ক্রীড়াকে আদর্শ হিসেবে ধারণ করে পরিচালিত দক্ষিণ শ্রীধরা তরুণ সংঘ-এর ২০২৬-২০২৭ সেশনের নবগঠিত ৬১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান শুক্রবার (১০ জুলাই) রাত ৯টায় শ্রীধরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, চরিত্রবান নেতৃত্ব, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়েই একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।
সংঘের সভাপতি আহমদ শরীফ ছামী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজল হোসেন জয়-এর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন মাজেদ আহমদ সিয়াম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামছ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ, লেখক ও দাসউরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, প্রতিবাদী লেখক ও সমাজচিন্তক শমশের আলম, সংঘের উপদেষ্টা সদস্য ও বিয়ানীবাজার গণদাবি পরিষদের সেক্রেটারি জয়নুল আবেদীন, উপদেষ্টা সদস্য গুলজার আহমদ রাহেল, আমীর হোসেন আলমগীর, আব্দুল কাইয়ুম রাতুল এবং জাহিদ আহমদ রাজু।
এছাড়া প্রবাসী অতিথি জাকারিয়া আহমদ, সুহেল আহমদ, তানিম আহমদ ও মামুনুর রশিদ-কে সংবর্ধনা দেওয়া হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফিজ শুয়াইব আহমদ, জয়নাল উদ্দিন ও রুবেল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে সহযোগী অধ্যাপক সামছ উদ্দিন ইসলামের পূর্ববর্তী আরব সমাজে প্রতিষ্ঠিত মানবিক জোট হিলফুল ফুযুল (Hilf al-Fudul)-এর দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ন্যায়বিচার, দুর্বল ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষা এবং সামাজিক দায়বদ্ধতাই একটি সভ্য সমাজের ভিত্তি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত লাভের পূর্বে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে এর ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি বলেন, দক্ষিণ শ্রীধরা তরুণ সংঘ যদি ন্যায়, মানবিকতা ও জনকল্যাণকে ধারণ করে পথচলা অব্যাহত রাখে, তবে এটি ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাবিদ ও লেখক আতাউর রহমান বলেন, বর্তমান সময়ে নেতৃত্বের সবচেয়ে বড় সংকট ক্ষমতার নয়, চরিত্রের। শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও মূল্যবোধসম্পন্ন মানুষের ঘাটতি সমাজকে উদ্বেগজনক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, দক্ষিণ শ্রীধরা তরুণ সংঘ এমন একটি সংগঠনে পরিণত হোক, যেখানে ক্ষমতার নয়, চরিত্রের চর্চা হবে; প্রতিযোগিতার নয়, সহযোগিতার সংস্কৃতি গড়ে উঠবে; বিভেদের পরিবর্তে প্রতিষ্ঠিত হবে ভ্রাতৃত্বের বন্ধন।
তিনি আরও বলেন, একটি গ্রামের উন্নয়ন শুধু রাস্তা, সেতু কিংবা ভবন নির্মাণে সীমাবদ্ধ নয়; প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন তরুণরা মাদককে না বলে শিক্ষাকে হ্যাঁ, হিংসাকে না বলে মানবিকতাকে হ্যাঁ, অপবাদকে না বলে সত্যকে হ্যাঁ এবং বিভেদকে না বলে ঐক্যকে হ্যাঁ বলবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় বিতর্কে সময় নষ্ট না করে বাস্তব জীবনে মানুষের মুখে হাসি ফোটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন একটি শ্রীধরা গড়ে তুলতে হবে—যেখানে মত থাকবে, কিন্তু মনোমালিন্য থাকবে না; প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না; নেতৃত্ব থাকবে, কিন্তু অহংকার থাকবে না; ভিন্নতা থাকবে, কিন্তু বিভক্তি থাকবে না।
বিশেষ অতিথি শমশের আলম বলেন, যে সমাজে তরুণরা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করে, সেই সমাজই প্রকৃত অর্থে এগিয়ে যায়। সংগঠনকে ব্যক্তিস্বার্থের নয়, জনস্বার্থের প্ল্যাটফর্মে পরিণত করতে হবে। সত্য, ন্যায়, সততা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাই একটি তরুণ সংগঠনের সবচেয়ে বড় শক্তি। দক্ষিণ শ্রীধরা তরুণ সংঘ ঐক্য, সম্প্রীতি ও জনসেবার মাধ্যমে এলাকার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে দক্ষিণ শ্রীধরার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং নবগঠিত কমিটির সফলতা কামনা করে ২০২৬-২০২৭ সেশনের ৬১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়।
উপদেষ্টা পরিষদে রয়েছেন ফখরুল ইসলাম, জয়নুল আবেদীন, গুলজার আহমদ রাহেল, আমান উদ্দিন, ফখরুল ইসলাম মাছুম, শাহ-আলম জুয়েল, আব্দুর রউফ, আমীর হোসেন আলমগীর, রুহুল আলী জিল্লু, আলম হোসেন, আমিনুল হক দিলু, জাহিদ আহমদ রাজু, নাছির উদ্দীন রাসেল, আব্দুল কাইয়ুম রাতুল, জামাল আহমদ, আজমান আহমদ, মিতুল আহমদ, জাবেদ জয় ও সাব্বির আহমদ।
কার্যনির্বাহী পরিষদে সভাপতি আহমদ শরীফ ছামী, সহ-সভাপতি মাহবুবর রহমান কাওছার, জয়নাল উদ্দিন রিমন, হুমায়ন রশিদ শিপু ও শাহরিয়ার আহমদ জুনেদ; সাধারণ সম্পাদক আফজল হোসেন জয়; যুগ্ম সাধারণ সম্পাদক মাহিরুল হাছান নিপু ও সালাউদ্দিন; সাংগঠনিক সম্পাদক রবিউল আলম শরিফ; সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন আহমদ; অর্থ সম্পাদক হোসাইন শহিদ; সহ-অর্থ সম্পাদক ছাব্বির আহমেদ সাহাদ; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল আহমদ; সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজু আহমদ; গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী; সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নিজু আহমদ; যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রুহুল আমিন; সহ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তানিম মাহমুদ ও সুহিন আহমদ; শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাহিন আহমদ; সহ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইরাম আহমদ; প্রচার সম্পাদক আব্দুল ওয়াহিদ; সহ-প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম সামি; দপ্তর সম্পাদক জাকির আহমদ; সহ-দপ্তর সম্পাদক জহির আহমদ; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজ আহমদ; সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাব্বি আহমদ; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান আহমদ; সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুমেল আহমদ ও আব্দুল্লাহ; যোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন আহমদ; সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক আরাফাতুল ইসলাম; ধর্ম বিষয়ক সম্পাদক মাজিদ আহমদ সিয়াম; সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রাহাদ আহমদ ও মিছবাহ আহমদ; আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবিদ আহমদ; সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইত্তেসামুল হক ও তায়েফ আহমদ।
সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আশরাফুল আলম সাকেল, শুয়াইব আহমদ, ফরহানুল ইসলাম জুমন, আবু তাহের, উজ্জ্বল আহমদ, আশরাফ হোসেন রিমন, আবুবক্কর সিদ্দিক শানু, ফুজ্জেল আহমদ ও রুবেল আলম।
সদস্য হিসেবে রয়েছেন রেদোয়ান আহমদ, জাহিদ আহমদ, সোহান আহমদ, জাহিদ আহমদ, মাজহারুল আহমদ, সায়েম আহমদ, জাহিদ আহমদ, রাহাত আহমদ, রায়হান আহমদ, রাহাত আহমদ, তানজিল আহমদ, লতিফ আহমদ, সাফি আহমদ, রাফি আহমদ, তাহমিদ আহমদ ও রাফি আহমদ।

অনুষ্ঠান শেষে দক্ষিণ শ্রীধরা তরুণ সংঘের উত্তরোত্তর সফলতা, এলাকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।