রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু গোলাপগঞ্জে সেবামূলক তিন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের নতুন রোটারি বর্ষের যাত্রা শুরু সিলেটে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সংবর্ধনা; চাকরি জাতীয়করণের আহ্বান, পাওনা দ্রুত পরিশোধের আশ্বাস অভাবেরও অভাব নেই বিয়ানীবাজার থানার নতুন ওসি আবু জাফর মাহফুজুল কবির, বদলি হলেন ওমর ফারুক চারখাইয়ে বিআরটিসি বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ জৈন্তাপুরে অবৈধ পাথরবাহী ট্রাক আটক: শ্রমিকদের অবরোধের দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল অনলাইন জুয়া ও স্পোর্টস বেটিং ঠেকাতে নতুন আইন, সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা: একই প্রশ্নে পরীক্ষা, প্রশ্নফাঁস রোধে কঠোর নিরাপত্তা শ্রীধরা জনমঙ্গল সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা

সেবামূলক তিন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের নতুন রোটারি বর্ষের যাত্রা শুরু

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সেবা, নেতৃত্ব ও মানবকল্যাণের অঙ্গীকার নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের ২০২৬-২০২৭ রোটারি বর্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ৪ জুলাই রাতে বিয়ানীবাজারের স্থানীয় রয়্যাল স্পাইস রেস্টুরেন্টে আয়োজিত ‘ইয়ার লঞ্চিং অ্যান্ড কলার হ্যান্ডওভার’ অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রোটারিয়ান মো. আব্দুস শুকুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও লেখক আতাউর রহমান, বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাইফুল আলম এবং নবাং সুতারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এমদাদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সালেহ আহমদ, মো. নজরুল ইসলাম, কামাল হোসেন, এমরান হোসেন, ক্লাব লার্নিং ফ্যাসিলিটেটর ও পাস্ট প্রেসিডেন্ট মো. ফয়জুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট ডা. আবু ইসহাক আজাদ ও আবুবক্কর সিদ্দিক, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট হাসান আহমেদ, প্রেসিডেন্ট ইলেক্ট ডা. আব্দুস সালাম, ক্লাব সেক্রেটারি সাবুল ইসলাম, ট্রেজারার সরোয়ার হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন।

এছাড়া বোর্ড অব ডিরেক্টরসের সদস্য রোটারিয়ান জানে আলম, মো. জামিল হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. সাব্বির আহমদ, শাহজাহান সিদ্দিক, আব্দুল হাদী, মো. আলাল উদ্দিন, আলী আহমদ ও লাইলি বেগম এবং ক্লাবের সদস্য আবুল কালাম খোকন, কাউসার আহমদ, মো. সালেক আহমদ, মো. আব্দুল বাতেন ও ডা. সাইফুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন, মুসলেহ উদ্দিন, জুবের আহমেদ, জাকারিয়া আহমেদ, শাকিল আহমেদ, আবির আহমদ ও কবির উদ্দিনসহ আরও অনেকে।

রোটার‌্যাক্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রোটার‌্যাক্ট পাস্ট প্রেসিডেন্ট জাফর আহমেদ, রোটার‌্যাক্ট পাস্ট প্রেসিডেন্ট এমদাদুর রহমান এবং রোটার‌্যাক্ট প্রেসিডেন্ট নাহিদ ইসলাম। অনুষ্ঠানে ক্লাবের ফার্স্ট লেডি রায়লা বেগম, রোটারিয়ান স্পাউসবৃন্দ এবং রোটারিয়ান পরিবারের শিশু-কিশোররাও অংশগ্রহণ করেন।

নতুন রোটারি বর্ষের সূচনায় ক্লাব তিনটি সমাজকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করে। পাস্ট প্রেসিডেন্ট এমরান হোসেন-এর অর্থায়নে একটি অসহায় পরিবারের হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়। রোটারিয়ান প্রফেসর এম. এ. মালিক-এর অর্থায়নে একজন অসহায় ব্যক্তিকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া প্রেসিডেন্ট মো. আব্দুস শুকুর-এর ব্যক্তিগত অর্থায়নে নবাং সুতারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সজ্জার জন্য ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

প্রধান অতিথি প্রফেসর সাব্বির আহমদ বলেন, “রোটারির কার্যক্রম আমার অত্যন্ত ভালো লেগেছে। এখানে এসে নতুন অনেক কিছু জানার সুযোগ হয়েছে। রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের সুনাম দেশব্যাপী রয়েছে, যা বিয়ানীবাজারবাসীর জন্য গর্বের।”

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাবিদ ও লেখক আতাউর রহমান বলেন, “রোটারিদের মূল শক্তি ক্ষমতায় নয়—সেবায়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, যুবসমাজকে নেতৃত্বে উদ্বুদ্ধ করা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার যে বৈশ্বিক দর্শন রোটারি ধারণ করে, তা আমাদের সবার জন্য অনুসরণীয়।”

সভাপতির বক্তব্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. আব্দুস শুকুর ক্লাবের সদস্য, অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রোটারির মূল দর্শনকে ধারণ করে আগামী দিনেও শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণে ক্লাব কাজ করে যাবে। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews