রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

বেইজিংয়ে তারেক রহমান: আলোচনায় তিস্তা ও বিনিয়োগ সহযোগিতার উদ্যোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ ও চীনের মধ্যকার পানি সম্পদ ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় দুপুরে দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা নদী ব্যবস্থাপনাসহ বাংলাদেশের বিভিন্ন নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ, সেচ ও নৌ-নেভিগেশন উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষা ও বন্যার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকার নদী খনন ও পানি সম্পদ ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি বিশেষভাবে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন।

জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, এ খাতে দুই দেশের বিদ্যমান সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর। পাশাপাশি বাংলাদেশি পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

এর আগে সকালে বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ চীনা ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী।”

তিনি জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ১৮০ দিনের সংস্কার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটালাইজেশন, নীতির ধারাবাহিকতা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এছাড়া চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালু করা হবে।

তিনি চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালু চেইন সম্প্রসারণের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ বৈশ্বিক বাজারে প্রবেশ, দক্ষ জনশক্তি, বন্দর সুবিধা ও ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজারের সুযোগ কাজে লাগানোর জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য।

সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ-সুবিধা তুলে ধরেন। এতে চীনের ১২৫ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

দুই দেশের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের পারস্পরিক অংশীদারত্ব আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews