ছবি ভিডিও ভিডিও
শিক্ষার খবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ ৬ মাস বাড়ল

প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ২:৪৩ অপরাহ্ণ




পঞ্চখণ্ড আই ডেস্ক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ শেষ হতে যাওয়া এডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

২৩ নভেম্বর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জারি করা এক আদেশে কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে ছয় মাস বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বর্ধিত মেয়াদে কমিটির সভাপতি যথানিয়মে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করতে পারবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।