রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: তারেক রহমান বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নজমুল হোসেন শ্রীধরায় এসএসসি উত্তীর্ণ ৩৯ শিক্ষার্থী সংবর্ধিত মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন

প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক–২০২৬’-এ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে পদক অর্জন করেছে। শিক্ষার মানোন্নয়ন, সৃজনশীল কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিদ্যালয়টির ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পদক তুলে দেন। সকালে গাছের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এসব প্রতিযোগিতা জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সম্পন্ন হয়।

এ বছর সারা দেশের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ অর্জন বিয়ানীবাজারের শিক্ষা অঙ্গনের জন্য এক গৌরবোজ্জ্বল মাইলফলক। বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের নিষ্ঠা, পরিশ্রম এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার ফলেই এ জাতীয় স্বীকৃতি অর্জিত হয়েছে।

পঞ্চখণ্ড আই পোর্টাল পরিবার ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রেখে দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews