মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা ধৈর্য্যই হলো জ্ঞানের সর্বোত্তম যাকাত আবর্জনার স্তূপ পেরিয়ে জাতীয় স্বীকৃতি: খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পদকজয়ের গল্প রাষ্ট্রের অগ্রাধিকার: ঋণ পরিশোধ, নাকি শিক্ষায় বিনিয়োগ? ইতালি থেকে দেশে ফেরার পথে জর্জিয়ায় প্রবাসী ফখরুল’র মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শনিবার (৬ জুন) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও তুরস্ক-এর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার রাতে সিউল থেকে ঢাকায় আসেন হাকান ফিদান। সফরকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন এবং রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজার সফর করেন। আজ বিকেলে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক ইস্যুতে দুই দেশের যোগাযোগ আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews