বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রামের রাজনৈতিক লোডশেডিং ও লৌকিকতা ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী

হুইলচেয়ারে ফেরার যাত্রা: চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ঢাকা পৌঁছানোর পর তিনি হুইলচেয়ারে করে রাত ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে যান। প্রায় এক ঘণ্টা পর, রাত পৌনে ৩টার দিকে ইমিগ্রেশন সম্পন্ন হলে তিনি রাত ৩টায় বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ তার আগমনের বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক রাষ্ট্রপতির ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন।

এর আগে, ৮ মে গভীর রাতে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে, যা চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের নামও রয়েছে। তার দেশত্যাগের পর এই মামলাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আজহারুল ইসলাম এবং এসবির এটিএসআই মো. সোলায়মানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৩ সালের মার্চে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২৪ এপ্রিল ২০১৩ সালে তিনি বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল তাঁর মেয়াদ শেষ হলে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews