সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ গাছের চারা বিতরন ওষুধের ঊর্ধ্বগতিতে দিশেহারা রোগী, চিকিৎসা ব্যয় বেড়ে বিপাকে বিয়ানীবাজারের মানুষ চাহিদার অর্ধেক বিদ্যুৎ, অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন জাতির বিবেককে সম্মান: রাষ্ট্রের অগ্রযাত্রার অপরিহার্য শর্ত স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত বক্তৃতা আর হুমকির ঘোরপাকে জাতি কি এগিয়ে যাবে? বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী বিলাল উদ্দিন আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু সাময়িক বরখাস্ত

বিয়ানীবাজারের ট্রাফিক দায়িত্বে শিক্ষার্থীরা

  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৪৬২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে সরকার পতনের পর ট্রাফিক পুলিশ না থাকায় দেশব্যাপী যানজট নিরসনে রাজপথে নেমে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলার প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তারা। কোন প্রশিক্ষণ নেই, কোন দক্ষতা নেই, অভিজ্ঞতাও নেই। হৃদয়ে দেশপ্রেম নিয়ে ৩ দিন ধরে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে তারা।

শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করায় বিভিন্ন সড়ক জুড়ে যান চলাচলে শৃঙ্খলা ফিরেছে। সব মিলিয়ে জনমনে স্বস্তি ফিরেছে।

এ কাজে আর্থিক সুবিধাও নেই। কিন্তু মেধা, সততা ও চেষ্টার ত্রুটি নেই। চাঁদাবাজি নেই, রুলস ব্রেক নেই, তাড়াহুড়ো নেই, অযথা হর্ণ নেই, গালিগালাজ নেই- সবাই শৃংখলাকে হাসিমুখে মেনে পাড়ি দিচ্ছে রাস্তা, যাচ্ছে তার গন্তব্যে।

এমন গন্তব্য যেন হয় আগামী দিনের সমৃদ্ধ ও সুশৃঙ্খল বাংলাদেশের গন্তব্য।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews