শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত বক্তৃতা আর হুমকির ঘোরপাকে জাতি কি এগিয়ে যাবে? বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী বিলাল উদ্দিন আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু সাময়িক বরখাস্ত বিয়ানীবাজারে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র বিয়ানীবাজার পৌরসভা: জনআকাঙ্ক্ষা ও আগামীর নেতৃত্বের প্রত্যাশা বেইজিংয়ে তারেক রহমান: আলোচনায় তিস্তা ও বিনিয়োগ সহযোগিতার উদ্যোগ ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বিয়ানীবাজারবাসী পেনশন সেবায় ডিজিটাল যুগের সূচনা: চালু হলো ওপিটিএমএস

এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জুড়ী সংবাদদাতা:
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) রাত ৮টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার বড়লেখা রোডস্থ ইয়াম্মি প্যারাডাইজ চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপে. অ্যাডভোকেট মাসুম আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা-৪ গভর্নর এপেক্সিয়ান সিরাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব সিলেটের লাইফ মেম্বার এপে. এম. এ. হান্নান, পিএনএসডি ও পিডিজি-৪ এপে. শাহেদুর রহমান শাহেদ, পিডিজি-৪ এপে. আহমেদ জাকারিয়া এবং জেলা-৪ সেক্রেটারি এপে. মো. জুবায়ের আহমদ সুহেল।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মো. খালিলুর রহমান, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইন, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার আলহাজ মুজিবুর রহমান এবং মডার্ণ মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মুজিবুর রহমান আজিজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দুই পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এপে. হাসান আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা-৪ গভর্নর এপে. সিরাজুল ইসলাম। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এপে. প্রভাষক জহিরুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে ২০২৬ সালের জন্য এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এপে. প্রভাষক জহিরুল ইসলাম সরকার। এছাড়া সিনিয়র সহ-সভাপতি এপে. আতিকুর রহমান, জুনিয়র সহ-সভাপতি এপে. শামীম আহমদ, আইপিপি ও এক্সপানশন ডিরেক্টর এপে. হাসান আহমদ, সেক্রেটারি অ্যান্ড ডিএনই এপে. মিজানুর রহমান বাবলু, ট্রেজারার এপে. গৌছ উদ্দিন, সার্ভিস ডিরেক্টর এপে. স্বপন তালুকদার, মেম্বারশিপ ও অ্যাটেনডেন্স ডিরেক্টর এপে. আসুক উদ্দিন, ফেলোশিপ অ্যান্ড পাবলিক রিলেশনস ডিরেক্টর এপে. প্রভাষক শাখাওয়াত হোসেন, পাবলিক স্পিকিং ও ডিবেটিং ডিরেক্টর এপে. মো. মোজাম্মেল হক এবং সার্জেন্ট অ্যাট আর্মস এপে. সিরাজুল ইসলাম জুবেল খান দায়িত্ব গ্রহণ করেন।

বক্তারা এ সময় এপেক্সের সেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে নবগঠিত কমিটির প্রতি আহ্বান জানান এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews