বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী বিলাল উদ্দিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করেছে। এতে শিক্ষানুরাগী, সমাজচিন্তক ও প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক মো. বিলাল উদ্দিন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

সম্প্রতি শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিলাল আহমদ, অভিভাবক প্রতিনিধি হিসেবে রাজু আহমদ এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সভাপতি মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় মো. বিলাল উদ্দিন বলেন, “১৯৮৮ সালে যে প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম, দীর্ঘ তিন যুগ পর সেই প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের ও আবেগের বিষয়।”

তিনি বলেন, “প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে বিধি অনুযায়ী সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজকে একটি মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।”

এ সময় তিনি দেশে-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী, শুভানুধ্যায়ী ও শিক্ষানুরাগীদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এ দায়িত্ব অর্পণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের প্রত্যাশা, দীর্ঘ শিক্ষকতা অভিজ্ঞতা, সামাজিক সম্পৃক্ততা ও শিক্ষাবান্ধব দৃষ্টিভঙ্গির কারণে মো. বিলাল উদ্দিনের নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক গতি সঞ্চার হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews