বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা সম্পন্ন বিয়ানীবাজার মডেল মসজিদ বাস্তবায়নে অগ্রযাত্রা: আজ ইউএনও বরাবর ৬৫ শতক ভূমির প্রস্তাব পেশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক

বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে মুদি ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আলী হোসেন (৩৮) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন তিলপাড়া ইউনিয়নের বিবিরাই গ্রামের নজির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহিনুর রহমান নামে এক ব্যক্তি আলী হোসেনের দোকান থেকে আগে বাকিতে ডিজেল নিয়েছিলেন। শনিবার রাতে তিনি পুনরায় ডিজেল কিনতে এলে ব্যবসায়ী আলী হোসেন আগের বকেয়া টাকা পরিশোধের কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সাহিনুর রহমান, আলী হোসেনকে ঘুষি মারেন বলে অভিযোগ উঠেছে।

ঘুষির আঘাতে আলী হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়। তবে সিলেটে নেওয়ার পথে তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের নাকে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews