বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত

আসন্ন জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ঘোষিত আসনগুলোর মধ্যে মনোনীত প্রার্থীরা হলেন:
ঠাকুরগাঁও-২: আব্দুস সালাম
দিনাজপুর-৫: একেএম কামরুজ্জামান
নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু
নাটোর-৩: মো. আনোয়ারুল ইসলাম
সিরাজগঞ্জ-১: সেলিম রেজা
যশোর-৫: এম ইকবাল হোসেন
নড়াইল-২: মো. মনিরুল ইসলাম
খুলনা-১: আমির এজাজ খান
পটুয়াখালী-২: মো. শহিদুল আলম তালুকদার
বরিশাল-৩: জয়নাল আবেদিন
ঝালকাঠি-১: রফিকুল ইসলাম জামাল
টাঙ্গাইল-৫: সুলতান সালাহউদ্দিন টুকু
ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ
কিশোরগঞ্জ-১: মো. মাজহারুল ইসলাম
কিশোরগঞ্জ-৫: শেখ মজিবর রহমান
মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবির
মুন্সিগঞ্জ-৩: মো. কামরুজ্জামান
ঢাকা-৭: হামিদুর রহমান
ঢাকা-৯: হাবিবুর রশিদ
ঢাকা-১০: শেখ রবিউল আলম
ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন
গাজীপুর-১: মো. মজিবুর রহমান
রাজবাড়ী-২: মো. হারুন অর রশীদ
ফরিদপুর-১: খন্দকার নাসির উল ইসলাম
মাদারীপুর-১: নাদিয়া আক্তার
মাদারীপুর-২: জাহান্দার আলী খান
সুনামগঞ্জ-২: নাসির হোসেন চোধুরী
সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম
সিলেট-৪: আরিফুল হক চৌধুরী
হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া
কুমিল্লা-২: মো. সেলিম ভূঁইয়া
চট্টগ্রাম-৩: মোস্তফা কামাল পাশা
চট্টগ্রাম-৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
চট্টগ্রাম-৯: মোহাম্মদ আবু সুফিয়ান
চট্টগ্রাম-১৫: নাজমুল মোস্তফা আমিন
কক্সবাজার-২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ

এর আগে গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করেছিল। দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন করবেন।

দলটির নেতারা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে বিএনপি নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করছে এবং ধাপে ধাপে সব আসনের প্রার্থী চূড়ান্ত করছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews