সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নতুন মন্ত্রিসভা: একাধিক জ্যেষ্ঠ নেতা বাইরে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। এবারের মন্ত্রিসভায় প্রথমবার নির্বাচিত বেশ কয়েকজন সংসদ সদস্য স্থান পেলেও দলের কয়েকজন প্রভাবশালী ও জ্যেষ্ঠ নেতা অন্তর্ভুক্ত হননি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। ঘোষিত তালিকায় একাধিক হেভিওয়েট নেতার নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি—স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়।

এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু-ও মন্ত্রিসভায় স্থান পাননি।
উল্লেখযোগ্য বিষয় হলো, দুদু, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ছাড়া বাকি অধিকাংশ নেতাই অতীতে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ফলে তাদের বাদ পড়া নিয়ে দলীয় ও রাজনৈতিক মহলে বিভিন্ন বিশ্লেষণ সামনে আসছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews